নতুন ময়লার খনি আবিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া আর ছোটপুকুরিয়ার কয়লাখনি আবিষ্কারের অনেক দিন পর এবার মেঝো ডোবায় পাওয়া গেল তার থেকেও দামি প্রাকৃতিক সম্পদের সন্ধান। খোঁজ নিয়ে জানা গেছে, এই প্রাকৃতিক সম্পদের আরেক নাম ময়লা বা আবর্জনা। মেঝো ডোবার স্থানীয় নাইটগার্ড চাঁদ মিয়ার নাকে গত পরশু রাতে হঠাৎ এক অচেনা সুগন্ধ ধরা পড়ে। সেই গন্ধ-রহস্য উন্মোচন করতে চাঁদ মিয়া ডোবার এক কোনায় আবিষ্কার করেন এই বিপুল সম্পদের খনি। সিটি করপোরেশনের আবর্জনা বিশেষজ্ঞরা খবর পেয়ে সোজা ছুটে যান মেঝো ডোবায়। তাঁরা নিশ্চিত করেন, এই ময়লা একেবারে বিশুদ্ধ এবং খাঁটি। এগুলো সুইডেনে রপ্তানি করে খুব অল্প খরচে কঁাড়ি কঁাড়ি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। তাঁরা এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।