বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্কুল-কলেজে উদ্‌যাপনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

স্কুল-কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদ্‌যাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত বুধবার মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন সই করা এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে মাউশির অধীনে সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এটি উদ্‌যাপন করতে হবে। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে অনলাইনে আলোচনা সভা ও সেমিনারের আয়োজনের অনুরোধ করা হয়েছে নির্দেশনায়।