বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের কমলাকান্তের জবানবন্দি প্রবন্ধ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
কমলাকান্তের জবানবন্দি
১। ‘জবানবন্দি’ শব্দটির অর্থ কী
ক. জবান দিয়ে বন্দী খ. বিচারকের কাছে দেওয়া বিবৃতি
গ. আদালতে দেওয়া বিবৃতি ঘ. জবান বন্ধ করা
২। ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় আদালতের কোন অসংগতিটি দৃষ্টি আকর্ষণ করে?
ক. বিরক্তিকর বাচালতা খ. কৃত্রিম আনুষ্ঠানিকতা
গ. ত্রুটিপূর্ণ ফরম ঘ. অহেতুক সময়ক্ষেপণ
৩। ‘আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন স্বীকার করি— যখন মোয়াক্কেল আসে।’ এ কথার মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে?
ক. অর্থলিপ্সা খ. অগাধ লোভ
গ. মিথ্যার বেসাতি ঘ. ধোঁকাবাজি
৪। ‘আমি ইহার জবানবন্দি করাইতে পারিব না’—উক্তির মাধ্যমে কী মনোভাব প্রকাশ ঘটেছে?
ক. কর্মপরিচালনায় ব্যর্থতার খ. নৈরাশ্যবাদিতার হতাশার
গ. বাস্তবতার কাছে সমর্পণের ঘ. অহেতুক সময়ক্ষেপণের
৫। ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনার মূল শিরোনাম কী?
ক. কমলাকান্তের দিনলিপি খ. কমলাকান্তের দপ্তর
গ. কমলাকান্তের জবানবন্দি ঘ. ভবঘুরে কমলাকান্ত
৬। কমলাকান্তকে হলফ পড়তে বলা হয় কেন?
ক. কমলাকান্তের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে
খ. কমলাকান্তকে শাস্তি দেওয়া হবে বলে
গ. কমলাকান্ত পাগল বলে
ঘ. কমলাকান্ত নেশাখোর বলে
৭। কমলাকান্তের ওপর উকিল বাবুর চোখ রাঙানোর কারণ কী?
ক. অতিশয় বিরক্তি খ. মিথ্যে সাক্ষ্য
গ. বিলম্বে উপস্থিতি ঘ. সাক্ষ্যদানে অস্বীকৃতি
৮। ‘পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনেছি—এ কথাটা বলতে হবে?’—এর মধ্য দিয়ে কমলাকান্তের কোন ধরনের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে?
ক. কৌতুকপ্রবণতা খ. তীক্ষ্ম বাস্তব বুদ্ধি
গ. বিস্ময় ঘ. চতুরতা
৯। ‘ধর্মাবতার! এ উকিলেরই ধৃষ্টতা!’ এখানে ধৃষ্টতা বলতে উকিলের চরিত্রের কোন দিকটি বোঝানো হয়েছে?
ক. অপরাধ খ. ভুল গ. বেয়াদবি ঘ. ক্ষমতা
১০। ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনার অন্তর্নিহিত তাত্পর্য ফুটে ওঠেছে কিসের মাধ্যমে?
ক. হাস্যরসের মাধ্যমে খ. ব্যঙ্গাত্মকভাবে
গ. প্রহসনের মাধ্যমে গ. সহজ-সরলভাবে
১১। কমলাকান্ত কেমন প্রকৃতির লোক ছিলেন?
ক. আবেগপ্রবণ খ. বাস্তববাদী গ. গম্ভীর ঘ. কৌতূহলী
১২। ব্রাহ্মণ গাছতলায় বসেছিল কেন?
ক. বিশ্রাম করার জন্য খ. সাক্ষ্য দেওয়ার জন্য
গ. খাবার গ্রহণের জন্য ঘ. রান্না করার জন্য
১৩। কমলাকান্তের পুরো নাম কী?
ক. শ্রী কমলাকান্ত বন্দ্যোপাধ্যায়
খ. শ্রী কমলাকান্ত ভৌমিক গ. শ্রী কমলাকান্ত চক্রবর্তী
ঘ. শ্রী কমলাকান্ত চট্টোপাধ্যায়
১৪। নেশাখোর কমলাকান্তের মধ্যে কী লুক্কায়িত রয়েছে?
ক. সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি খ. সূক্ষ্ম পর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি
গ. রম্য-রসিকতা ঘ. মানুষকে মুগ্ধ করার ক্ষমতা
১৫। ‘উকিল’ কোন ভাষার শব্দ?
ক. উর্দু খ. ফার্সি গ. আরবি ঘ. ইংরেজি।
শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. খ ২. খ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ক ৭. ক ৮. খ ৯. খ ১০. ক ১১. খ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. খ।