বাংলা ১ম পত্র | আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন সঙ্গীত

মূলভাব: মানবজীবন সার্থক ও সুন্দর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা রয়েছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা এ কবিতায়।

অন্যান্য যে ভাব প্রকাশ পেয়েছে:

১. মানবজনম বৃথা নয় বা মায়ার ছলনা নয়, তাই পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকা উচিত

২. বাইরের চাকচিক্য দেখে লক্ষ্যভ্রষ্ট না হওয়া

৩. শুধু সুখের প্রত্যাশা না করা

৪. নশ্বর এ পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী তাই সাহসিকতা ও সাধনার দ্বারা অমরত্ব লাভ করতে হবে

৫. সম্ভাব্য ভবিষ্যৎ ও সুখের অতীত নিয়ে সময় নষ্ট না করা

৬. অগ্রজ মহাপুরুষদের অনুসরণ করে নিজের মহৎ কীর্তি স্থাপন

মানবজনম বৃথা নয়, তাই পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকা উচিত

কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আলোচ্য ‘জীবন সঙ্গীত’ কবিতায় দেখিয়েছেন—কিছু মানুষ তাদের জীবনকে বৃথা মনে করে। অর্থাৎ জীবন চলার পথে সামান্য দুঃখ-দুর্দশায় ক্লান্ত হয়ে জীবনকে অসার, অলীক বা মেকি মনে করে। তাদের ধারণা স্ত্রী, ছেলেমেয়ে, আত্মীয়-পরিজন এগুলো সবই মায়ার ছলনা। তাই সংসার বিবাগী হয়ে তারা জীবনে সার্থকতা খোঁজে। কিন্তু কবি হেমচন্দ্র মনে করেন, বৈরাগ্য সাধনে প্রকৃত মুক্তি মেলে না। বরং সংসারের মায়ার বন্ধনে আবদ্ধ থেকেই জীবনকে বাস্তব ভিত্তি দিয়ে সফল ও সার্থক করতে হবে।

বাইরের চাকচিক্য দেখে লক্ষ্যভ্রষ্ট না হওয়া

কবির মতে, আমাদের আগে বিশ্বাস করতে হবে যে এ পৃথিবীতে মানুষ হিসেবে জন্মলাভ করা এক দুর্লভ বিষয়। আর সে দুর্লভ মানবজনম যখন আমরা পেয়েছি, তখন তাকে সফল করার দায়দায়িত্বও আমাদের। তাই এই পৃথিবীর বাহ্যদৃশ্যে মোহাচ্ছন্ন হয়ে জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। অর্থাৎ বাইরের চাকচিক্য যেমন অর্থ-বিত্ত, বিলাস-বাসনা, খাদ্য-পোশাক ইত্যাদি কোনো কিছুতে অন্ধভাবে আসক্ত না হয়ে জীবনকে কীভাবে সার্থক করা যায়, সে চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, মানুষের জীবন নিত্য নয় অনিত্য। অর্থাৎ মৃত্যুর মধ্য দিয়ে এ পৃথিবীতে আমাদের সংশ্লিষ্টতা বিচ্ছিন্ন হয়। কিন্তু সাধনার দ্বারা, মহৎ কর্মের দ্বারা আমরা আমাদের এই অনিত্য জীবনকেও নিত্য করতে পারি, মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করতে পারি।

শুধু সুখের প্রত্যাশা না করা

সুখ-দুঃখের অনুক্রমিক অনুবর্তনের মধ্য দিয়েই মানুষের জীবন প্রবাহ সচল থাকে। অর্থাৎ মুদ্রার এপিঠ-ওপিঠের মতো সুখের পর দুঃখ এবং দুঃখের পর সুখ আসে আমাদের জীবনে। কিন্তু কিছু মানুষ আছে যারা শুধু সুখের প্রত্যাশা করে, দুঃখের অস্তিত্ব তারা মানতে পারে না। এ ধরনের লোকদের উদ্দেশে কবি বলেছেন, কখনোই শুধু সুখের প্রত্যাশা করতে নেই। তাহলে জীবনে দুঃখ নেমে আসবে। বরং এ পৃথিবীতে নিজ নিজ দায়িত্ব পালন করলেই জগৎ ও জীবনের উন্নতি হবে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল