বিএসএমএমইউতে এমডি-এমএসে ভর্তি আবেদন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি/এমএস ফেজে রেসিডেন্সি কোর্স মার্চ-২০২১-এর ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২১ অক্টোবর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অবেদন করতে পারবেন।
বিএসএমএমইউর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের ১ মার্চ থেকে একাডেমিক অধিবেশন শুরু করার লক্ষ্যে বিএসএমএমইউ এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইনস্টিটিউটে এমডি, এমএস ফেজে রেসিডেন্সি প্রোগ্রামের বিভিন্ন শাখায় ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ভর্তি আবেদনের জন্য বিএসএমএমইউর ওয়েবসাইট www.bsmmu.edu.bd-এ বিষয় ও যোগ্যতার মানদণ্ডের তালিকা দেখতে পারবেন।