বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার এই ফল প্রকাশ করা হয়।

আগামী ৫ নভেম্বর ফল প্রকাশ হওয়ার নির্ধারিত তারিখ ছিল। বুয়েটের ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির সদস্য মোহাম্মদ কায়কোবাদ প্রথম আলোকে বলেন, সকলের সহযোগিতায় নির্দিষ্ট সময়ের আগেই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা গেছে। বুয়েটে মোট আসনসংখ্যা এক হাজার ২৭টি।

জনসংযোগ দপ্তর জানায়, মোট ৮ হাজার ৭০৬ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। বুয়েটের ওয়েবসাইট (http://ugadmission. buet. ac. bd/) থেকে এই ফল জানা যাবে। গত ১৭ অক্টোবর এই পরীক্ষা হয়।