বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও সুযোগ তৈরি হয়েছে সাংবাদিকতা পড়ার। ছবিটি স্টেট ইউনিভার্সিটি থেকে তোলা
এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও সুযোগ তৈরি হয়েছে সাংবাদিকতা পড়ার। ছবিটি স্টেট ইউনিভার্সিটি থেকে তোলা

বাংলাদেশে সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক পাঠ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ১৯৬২ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভের সুযোগ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও খোলা হয়েছে সাংবাদিকতা বিষয়।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘ সময় যত যাচ্ছে টিভি, রেডিও, দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকার সংখ্যা তত বাড়ছে। এসব গণমাধ্যমে প্রয়োজন হচ্ছে দক্ষ সংবাদকর্মীর। এ ছাড়া দেশি-বিদেশি উন্নয়ন সংস্থায়ও কাজের সুযোগ রয়েছে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের। তাই এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে​র পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও সাংবাদিকতা বিষয়ে পড়ানো হচ্ছে।’
সাংবাদিকতা পড়ার সুযোগ রয়েছে, এমনই কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগের ঠিকানা দেওয়া হলো।
l ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)
ডিপার্টমেন্ট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা। ফোন: ৮৪০১৬৪৫-৫৩, ৮৪০২০৬৫-৭৬, www.iub.edu.bd

l স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

ডিপার্টমেন্ট অব জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ

সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।

ফোন: ০১৭৬৬৬৬৩৫৫৬, ০১৭৬৬৬৬৩৫৫৭-৮, www.sub.edu.bd

l ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)

ডিপার্টমেন্ট অব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম, ধানমন্ডি, ঢাকা। ফোন: ৯৬৬-১২৫৫, ০১৭১৪১৬১৬১৩, www.ulab.edu.bd

l স্টামফোর্ড ইউনিভার্সিটি

ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ধানমন্ডি, ঢাকা। ফোন: ৮১৫৩১৬৮-৬৯, ৮১৫৬১২২-২৩, ৮১৫৫৮৩৪, www.stamforduniversity.edu.bd

l ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন, ধানমন্ডি, ঢাকা। ফোন: ৯১৩৮২৩৪-৫, ০১৭১৩৪৯৩০৫০

www.daffodilvarsity.edu.bd

l আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ

ডিপার্টমেন্ট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, বনানী, ঢাকা।

ফোন: ৯৮৯৭৩৮৭, ৯৮৯৪২২৯

www.aiub.edu

l ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)

কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ধানমন্ডি, ঢাকা। ফোন:

৯১৪৫৭৪১, ০১৮১৯২৬০১৬৩

www.uoda.edu.bd

l গ্রিন ইউনিভার্সিটি

ডিপার্টমেন্ট অব ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়া, বেগম রোকেয়া সরণি, ঢাকা। ফোন: ৯০১৪৭২৫, ০১৭১৩১৭৩২০৫, www.green.edu.bd

l পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম

ব্রডকাস্ট অ্যান্ড প্রিন্ট জার্নালিজম

দক্ষিণ খুলশি, চট্টগ্রাম।

ফোন: ০৩১-২৮৬৯৮৭৭, ০১৭৭৩২২৫৫০০, www.portcity.edu.bd