ব্রিটিশ কাউন্সিলের ‘স্টাডি ইউকে ভার্চুয়াল মেলা’ উচ্চশিক্ষার শিক্ষার্থীদের জন্য
ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে ভার্চুয়াল মেলা আজ শনিবার শুরু হয়েছে। ভার্চুয়াল এ মেলায় যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরাও এ মেলায় অংশগ্রহণ করছে।
ব্রিটিশ কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভার্চুয়াল মেলায় শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে বর্তমানে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে স্থিতাবস্থা রয়েছে। তবে ক্ষেত্রবিশেষে সীমিত পরিসরে ভ্রমণ করা যাচ্ছে। এ পরিস্থিতিতে এ ভার্চুয়াল মেলাটি যুক্তরাজ্যে উচ্চ শিক্ষাগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য গ্রহণে সুযোগ রয়েছে।
ব্রিটিশ কাউন্সিলের ফেসবুক পেজে বলা হয়েছে, ভার্চুয়াল মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাটালগ ডাউনলোড ও বিজনেস কার্ড বিনিময়েরও সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা উল্লেখিত ওয়েবসাইটে (https://bd.registration.study-uk.britishcouncil.org/events) প্রবেশ করে ভার্চুয়াল মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষার্থীরা লগ-ইন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাবেন। এ ছাড়া যে সব শিক্ষার্থীরা মেলার আগে নিবন্ধন করতে পারেননি তারা মেলা চলা সময়ে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।
ব্রিটিশ কাউন্সিল আরও জানায়, যুক্তরাজ্যের কুইন মেরি বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, দ্য ইউনিভার্সিটি অব এডিনবার্গ, ইউনিভার্সিটি অব ইয়র্ক, ইউনিভার্সিটি অব স্ট্রেথক্লাইড, এসওএএস ইউনিভার্সিটি অব লন্ডন, অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়, কিংস কলেজ লন্ডন ও ডারহাম বিশ্ববিদ্যালয়।
ভার্চুয়াল মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইট (https://bd.registration.study-uk.britishcouncil.org/study-uk-virtual-fair-2020-bangladesh#programme-detail) থেকে।