ব্র্যাক ইউনিভার্সিটি ‘স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড’ চলমান রাখছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক ইউনিভার্সিটি

করোনা সংকটের সময় শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তার জন্য স্প্রিং-২০২১ সেমিস্টারেও ‘স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড’ চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। এখনো মহামারি উদ্ভূত সংকট কাটিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীরা, সেই কারণে স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড চলমান রাখার ঘোষণা দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ভিনসেন্ট চ্যাং। শিক্ষার্থীদের ব্র্যাক ইউনিভার্সিটির সব প্রয়াসের কেন্দ্রবিন্দুতে রাখার অঙ্গীকারের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন তিনি। ভিনসেন্ট চ্যাং বলেন, ‘শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে এই সংকটকালে শিক্ষার্থীদের কল্যাণে সব সময় এক ধাপ এগিয়ে কিছু করার চেষ্টা করেছি আমরা।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্প্রিং-২০২১ সেমিস্টারেও আগের দুটি সেমিস্টারের মতোই অর্থসহায়তা পাবেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। নন-টিউশন ফি–এর ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থী পূর্ণ ওয়েভারসহ ১০ শতাংশ টিউশন স্কলারশিপ পাবেন। এ ছাড়া সীমিতসংখ্যক শিক্ষার্থী প্রয়োজনের ভিত্তিতে ১০ শতাংশের ওপর থেকে শুরু করে পূর্ণ টিউশন স্কলারশিপের সুবিধাও পেতে পারেন।

গত সামার ও ফল সেমিস্টারে শিক্ষার্থীদের ৪৩ কোটি টাকা (৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্র্যাক ইউনিভার্সিটি অর্থসহায়তা করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।