ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর ১০টি কেন্দ্রে ১৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার এই আসন বিন্যাস প্রকাশ করা হয়।

এবার বিশ্ববিদ্যালয়ের ৩টি অনুষদে ৫০০ আসনের বিপরীতে আবেদনকারী ২২ হাজার ১২৪ জন। ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৪৪ জন শিক্ষার্থী অংশ নেবেন।

আসন বিন্যাস অনুযায়ী রোল ১০০০১ থেকে ১৩৫০০ কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ১৩৫০১ থেকে ১৫৫০০ আদর্শ উচ্চ বিদ্যালয় মিরপুর-১০, ১৫৫০১ থেকে ১৭৩০০ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ১৭৩০১ থেকে ১৮৮০০ লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ১৮৮০১ থেকে ২১৩০০ লালমাটিয়া মহিলা কলেজ, ২১৩০১ থেকে ২২৮০৪ মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ২২৮০৫ থেকে ২৩৮১৩ কিশলয় বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, ২৩৮১৪ থেকে ২৬২৬৩ মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ২৬২৬৪ থেকে ৩০২৬৩ মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট এবং ৩০২৬৪ থেকে ৩২১২৪ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.sau.edu.bd) থেকে জানা যাবে।