ভারত-পাকিস্তান দ্বন্দ্বের অভিনব সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি খুব ঘোলাটে হয়ে উঠেছে আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি। এমন টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে যে আমরা আশঙ্কায় আছি কখন না জানি আরও টান পড়ে ছিঁড়ে যায়। বিবেকের দংশনে টিকতে না পেরে হাফ ডজন সমাধান বাতলেছেন জাহিদ হাসান

এঁকেছেন সাদমান মুন্তাসির

.
.

গোপনে কামানের গোলা থেকে বারুদ বের করে বিভিন্ন ফুল ঠেসে ভরা যেতে পারে। এরপর নিক্ষেপ করতে হবে সেই গোলা।
স্যার, ফুলের আড়ালে এইটা আসলে কঠিন চক্রান্ত! এই দেখেন, গোলাপ ফুলের কাঁটা বিঁধছে আমার ইউনিফর্মে।
হ্যাঁচ্...চো। ফুলের রেণু নাকে ঢুইকা হাঁচি হইতেছে। নিশ্চিত ষড়যন্ত্র!

.
.

দুই দেশে ঘটক পাখি ভাই ধরনের অভিজ্ঞ লোক পাঠিয়ে সানিয়া মির্জা-শোয়েব মালিকের মতো আন্তদেশীয় দম্পতি তৈরি করলে আশা করা যায় শ্বশুরবাড়ির খাতিরে হলেও দ্বন্দ্ব কমবে।
সে কী! চারপাশ থেকে এত বিকট আওয়াজ আসছে কেন?
স্যার, আগে বর্ডার এরিয়ায় যুদ্ধ হইত, এখন ঘরে ঘরে শুরু হইছে!

উভয়ের সীমান্তে সাদা পতাকা উড়িয়ে দিতে হবে। তাহলে দুই দেশই ভাববে অন্য পক্ষ শান্তির প্রস্তাব দিয়েছে।
এ কী হলো? আমাদের পতাকার জায়গায় সাদা পতাকা উড়ছে কেন?
স্যার, রাতে পতাকা ধুইতে দিছিলাম। কোন ব্যাটা না জানি ডিটারজেন্ট সরায়া ব্লিচিং পাউডার রাইখা দিছিল।

.
.

সৈন্যদের মধ্যে অভিন্ন বড় বিপদ ঘটিয়ে দিলে দুপক্ষ শত্রুতা ভুলে এক হয়ে সেটা সামলানোর চেষ্টা করবে।
প্রথমে ভাবছিলাম, আপনারা আমাদের ইউনিফর্মে চুলকানির পাউডার লাগাইছেন। এখন দেখি আপনাদেরও একই অবস্থা!
হ ভাই, আসেন, অস্ত্রপাতি ফালায়া আমি আপনার পিঠ চুলকাইয়া দিই, পরে আপনি আমারটা দিয়েন।

.
.

সীমান্তে প্রজেক্টর বসিয়ে বজরঙ্গি ভাইজান ধরনের সিনেমা দেখিয়ে সম্প্রীতির শিক্ষা দেওয়া যেতে পারে।
আমগো ইন্ডিয়ান হিরো না থাকলে বাচ্চাডার কী হইত?
এত বড় কথা! আমগো লোক হেল্প না করলে হ্যার বেইল আছিল?