প্রাণিবিজ্ঞান
৩৯। একটি সাইনোভিয়াল অস্থিসন্ধি নিচের কোন অংশ নিয়ে গঠিত হয় না?
ক. লিগামেন্ট খ. টেনডন গ. তরুনাস্থি
ঘ. সাইনোভিয়াল গহ্বর
৪০। ইলিপসয়েড অস্থিসন্ধির উদাহরণ কোনটি?
ক. রেডিও কারপাল সন্ধি
খ. বৃদ্ধ আঙুলের কার্পাল ও মেটাকার্পাল
গ. স্কন্ধসন্ধি ঘ. হাঁটুর সন্ধি
৪১। মানুষের মুখে কয় জোড়া লালাগ্রন্থি থাকে?
ক. ১ জোড়া খ. ২ জোড়া
গ. ৩ জোড়া ঘ. জোড়া
৪২। জিবের পেছনে কোন ধরনের স্বাদ কোরক থাকে?
ক. নোনা খ. টক গ. মিষ্টি ঘ. তিক্ত
৪৩। পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে?
ক. সেরাস স্তরে খ. সাবমিউকোসা স্তরে
গ. পেশি স্তরে ঘ. মিউকোসা স্তরে
৪৪। প্রতিদিন পাকস্থলীতে কী পরিমাণ গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়?
ক. ১.৫ লিটার খ. ২.৫ লিটার
গ. ২ লিটার ঘ. ১ লিটার
৪৫। পরিপাক তন্ত্রের সঙ্গে জড়িত নয় কোনটি?
ক. প্লীহা খ. অগ্ন্যাশয় গ. লালাগ্রন্থি ঘ. যকৃৎ
৪৬। ক্ষুদ্রান্ত্রের কোনটি দেখতে u এর মতো?
ক. ডিওডেনাম খ. জেজুনাম
গ. ইলিয়াম ঘ. কোলন
৪৭। Ileum-এর ক্ষেত্রে মিথ্যা কোনটি?
ক. স্তর নালিবিশেষ খ. অস্থি নির্মিত
গ. সব মেরুদণ্ডী ও কিছু অমেরুদণ্ডী প্রাণীর পৌষ্টিক নালির ক্ষুদ্রান্ত্রের একটি অংশ
ঘ. এতে খাদ্যের পরিপাক এবং পরিপাককৃত খাদ্যের শোষণ ঘটে
৪৮। উইর্সাংনালী ও পিওনালী একত্রে মিলে কি গঠন করে?
ক. পেলভিস খ. অন্তক্ষরা নালী
গ. ভ্যাটার এর অ্যাম্পুলা ঘ. কোনটিই নয়
৪৯। দাঁতের লম্বচ্ছেদে কোন অংশটি দেখা যায়?
ক. এনামেল খ. ডেন্টিন
গ. পাল্প গহ্বর ঘ. ওপরের সব
৫০। চোয়ালের অ্যালভিওলাসে প্রোথিত এবং সিমেন্টাম নামক পদার্থ দিয়ে চোয়ালে আটকে থাকে কোনটি?
ক. মুকুট খ. গ্রীবা গ. মূল ঘ. ওপরের সব
৫১। ল্যাকটোজ ভেঙে কী উৎপন্ন হয়?
ক. ২ অণু গ্লুকোজ
খ. ১ অণু গ্লুকোজ ও ১ অণু ফ্রুকোজ
গ. ১ অণু গ্লুকোজ
ঘ. ১ অণু গ্লুকোজ ও ১ অণু গ্যালাকটোজ
৫২। পেপসিন ও ট্রিপসিনের জন্য কোনটি ঠিক?
ক. উভয়ই প্রোটিন পরিপাক করে
খ. উভয়ই অম্লীয় পরিবেশে কাজ করে
গ. উভয়ই ডিওডেনামে কাজ করে
ঘ. উভয়ই পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়।
# উত্তর ছাপা হবে আগামীকাল
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
মেডিকেলে ভর্তি পরীক্ষা: মডেল টেস্ট-১৯ এর উত্তর
২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. ক ও গ ২৯. ঘ ৩০. ক ৩১. ক ও গ ৩২. গ ৩৩. গ ৩৪. ক ৩৫. খ ৩৬. ক, গ ও ঘ ৩৭. খ ৩৮. ঘ।