মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণ শুরু ২১ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণ আগামী রোববার (২১ মে) থেকে শুরু হবে। এ ফরম পূরণ চলবে আগামী ৫ জুন পর্যন্ত।

আজ শুক্রবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।