মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেলে নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কর্মসূচি চলছে। আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। 
আজকের কর্মসূচিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থীও অংশ নিয়েছেন। 
সকালে শহীদ মিনারে সমাবেশে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বলেন, সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত করছে না। তাঁরা প্রমাণসহ অভিযোগ দিচ্ছেন। সরকার অন্তত বলতে পারত বিষয়টি তারা খতিয়ে দেখবে। কিন্তু তারা কিছুই করছে না। প্রধানমন্ত্রী দেশে ফিরে এ ব্যাপারে উদ্যোগ নেবেন বলে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন। 
শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে ঢাকা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেন, এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ভূমিকা নেওয়া প্রয়োজন। যদি কেউ ফাঁস হওয়া প্রশ্নপত্র পেয়ে চিকিৎসক হন, তাহলে তা জাতির জন্য ক্ষতিকর কবে। তাই এ ব্যাপারে বিএমএকে ভূমিকা রাখতে হবে। 
শহীদ মিনারে সমাবেশ শেষে তাঁরা বিক্ষোভ মিছিল করে শাহবাগের দিকে আসতে থাকেন। শাহবাগ থানার কাছে পুলিশ বাধা দিয়ে মিছিলটি আটকে দেয়। এরপর সেখানেই অবস্থান নেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত তাঁদের কর্মসূচি চলছে।