মোনাশ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ দেশ থেকেই
মোনাশ কলেজ অংশীদারি ভিত্তিতে ‘ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ’-এর মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে। মোনাশ কলেজ তাদের পার্টনার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবি) মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ১০০টি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের অন্যতম মোনাশ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে আগ্রহী।
শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবন গড়তে বিদেশে গিয়ে পড়াশোনার জন্য প্রস্তুতি নেওয়ার কথা যখন ভেবে থাকেন, সেই মুহূর্তে তাঁরা বাংলাদেশে থেকেই মোনাশ কলেজের পাঠ্যক্রম অধ্যয়ন করার সুযোগ পাচ্ছেন। ইউসিবি শিক্ষার্থীরা পর্যাপ্ত নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন শেষ করার পর অস্ট্রেলিয়া বা মালয়েশিয়ায় মোনাশ বিশ্ববিদ্যালয়ে তাঁদের উচ্চশিক্ষা গ্রহণ অব্যাহত রাখার সুযোগ পাচ্ছেন।
মোনাশ কলেজের চিফ এক্সিকিউটিভ অফিসার জো মিথেন বলেন, মোনাশের পাঠ্যক্রমের শ্রেষ্ঠত্বের মান বজায় রাখতে তাঁরা ইউসিবির সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাবেন। ইউসিবি সেপ্টেম্বর, ২০২১-এ মোনাশ বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন ইয়ার (স্ট্যান্ডার্ড) প্রোগ্রাম এবং ২০২১ সালের অক্টোবরে আইটি, ফলিত ডেটা সায়েন্স, বিজনেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (পার্ট-২ ইউনিট) ডিপ্লোমাগুলোতে প্রথম শিক্ষার্থীদের স্বাগত জানাবে। আরও তথ্য মিলবে ইউসিবি ওয়েবসাইট www.ucbbd.org তে।