যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি, সি ও ই ইউনিটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এসব ইউনিটের ফল প্রকাশ করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( http://www.just.edu.bd/) পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়াতুজ্জামান এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, বি ও সি ইউনিটে মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তির পরবর্তী করণীয় বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ বোর্ড ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।

অন্যদিকে ‘ই’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। ২৭ নভেম্বর সকাল সাড়ে নয়টায় ৫০০০০৬ থেকে ৫০০৪৪৯ রোল নম্বর এবং ২৮ নভেম্বর সকাল সাড়ে নয়টায় ৫০০৪৫৪ থেকে ৫০০৯০০ পর্যন্ত রোল নম্বরের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড ও পরীক্ষার হলে সত্যায়িত ছবি এবং নিজের ব্যবহার্য খেলার সামগ্রীসহ খেলার পোশাকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া গতকাল বুধবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।