রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যবহারিক পরীক্ষার তারিখ পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের তিনটি ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাত্কারের তারিখ পরিবর্তন করা হয়েছে। গত মঙ্গলবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে এ তথ্য জানানো হয়।

ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাত্কারের তারিখ পরিবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন খন্দকার ফরহাদ হোসেন জানান, ‘এ’ ইউনিটের অধীনে থাকা চারুকলা, নাট্যকলা ও সংগীত বিভাগের পৃথক ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কথা ছিল নভেম্বর মাসের ৬, ৭ ও ৮ তারিখে। কিন্তু হরতালের কারণে তা পিছিয়ে ১১, ১২ ও ১৩ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন আবদুল লতিফ জানান, ‘এফ’ ইউনিটের সাক্ষাত্কারের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৯, ১০, ১১ ও ১২ নভেম্বর। নির্ধারিত এই চার দিন সকাল নয়টা থেকে বেলা দু্‌ইটা পর্যন্ত সাক্ষাত্কার গ্রহণ করা হবে। এছাড়াও কৃষি অনুষদের ডিন শাহানা কায়েস জানান, অনিবার্য কারণবশত ‘জি’ ইউনিটের সাক্ষাত্কার ৮ নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বর সকাল সাড়ে আটটায় কৃষি অনুষদের ভবনে নেওয়া হবে।

ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন এবং সাক্ষাত্কারসহ অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ অনুষদের নোটিশ বোর্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.ru.ac.bd) থেকে জানা যাবে।