রাবির নতুন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ শূন্য হওয়ার সাড়ে তিন মাসের বেশি সময় পর পূর্ণাঙ্গ উপাচার্য পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে এই পদে নিয়োগ দেন। এ বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নিজ বিভাগের সভাপতি হন।
গত ৬ মে বহুল আলোচিত-সমালোচিত উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের মেয়াদ শেষ হয়। এরপর তিন মাসেরও বেশি সময় ধরে রাবি ভিসির পদটি শূন্য ছিল।