শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়। বেলা দুইটার দিকে ওই সভা শেষ হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক নাজিয়া চৌধুরীকে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অধ্যাপক নাজিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আগামী ১৫ নভেম্বর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ভর্তির যোগ্যতাসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। পরে তা গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।’