সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইইউ) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গত মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়
ছবি: বিজ্ঞপ্তি

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইইউ) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গত মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের বঙ্গবন্ধু চেয়ার ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক এ এন এম মেশকাত উদ্দীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসইইউর স্কুল অব আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ডিন এম এ হাকিম। এ সময় অন্যদের মধ্যে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তারা ও অনলাইনে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি