সোনারগাঁও ইউনিভার্সিটির ৩২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) ৩২তম সিন্ডিকেট সভা গত শনিবার (৭ আগস্ট) বিকেলে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সম্মানিত সদস্যরা ভার্চ্যুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করেন। কোভিড-১৯ মহামারির কারণে যেহেতু অন-ক্যাম্পাস সভা করা ঝুঁকিপূর্ণ, তাই ভার্চ্যুয়ালি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবুল বাশারের সভাপতিত্বে সহ-উপাচার্য শামীম আরা হাসান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন মোল্লা সিন্ডিকেট সভায় যুক্ত ছিলেন।
সভায় আরও যুক্ত ছিলেন ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একাডেমিক কাউন্সিলের সদস্য মো. শামীম মাহবুব ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ও ব্যবসায় অনুষদের ডিন আবুল কালাম। বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক মনোনীত সদস্য এসইউ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার আবদুল আজিজ, এসইউ ট্রাস্টের সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মো. আবদুল আলিম। ইউজিসি কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. নাসির উদ্দিন মুন্সী, সোনারগাঁও ইউনিভার্সিটির রেজিস্ট্রার এস এম নূরুল হুদা। বিজ্ঞপ্তি