২০তম দিনে মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেলে পুনঃ ভর্তি পরীক্ষার দাবিতে আজও বিক্ষোভ করছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আন্দোলনের আজ ২০তম দিন। তাঁদের সঙ্গে অভিভাবক এবং ঢাকা ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থীও অংশ নিয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল করে শাহবাগে এসে অবস্থান নেন। এর আগে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে বের হওয়ার সময় পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। অবশ্য তাঁরা সেই বাধা অতিক্রম করে মিছিল নিয়ে শাহবাগে চলে আসেন।
মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে—এমন অভিযোগ এনে ভর্তি-ইচ্ছুক কিছু শিক্ষার্থী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে আন্দোলন করে আসছেন। তাঁরা পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছেন। অবশ্য ইতিমধ্যে ওই পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এখন ভর্তির কার্যক্রম চলছে।