২১২১ সহকারী শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: প্রথম আলো

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ১২১ সহকারী শিক্ষকের (১০ম গ্রেড) স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ১২১ সহকারী শিক্ষক–শিক্ষিকার স্বাস্থ্য পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ১ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। স্বাস্থ্য পরীক্ষা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার জন্য হাসপাতাল ও প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নেওয়া ভাইভা শেষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ১২১ সহকারী শিক্ষক–শিক্ষিকার (দশম গ্রেড) ৪ জুলাই থেকে ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল। পরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করে। এরপরই সহকারী শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা স্থগিত করা হয়। সেই স্বাস্থ্য পরীক্ষা আবার শুরু হলো আজ।