'এ ইউনিটের' ভর্তি পরীক্ষা কাল, 'ই ইউনিট' শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদের (এ-ইউনিট) ভর্তি পরীক্ষা কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। আগামী শনিবার অনুষ্ঠিত হবে আইন অনুষদের (ই-ইউনিট) ভর্তি পরীক্ষা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বিজ্ঞান অনুষদের ৭৯০টি আসনের (বিজ্ঞান-৭৪৫টি, অন্যান্য-৪৫টি) বিপরীতে ৬১ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৭৮ জন শিক্ষার্থী। এ ছাড়া আইন অনুষদের ভর্তি পরীক্ষায় ১০০টি আসনের বিপরীতে ২ হাজার ৫০২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৫ শিক্ষার্থী। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।