'খ' ইউনিটে ৯০ শতাংশই ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
ক ইউনিটে পাসের হার ২১ শতাংশ
এ সময় উপাচার্য বলেন, এ পরীক্ষায় ৪০ হাজার ৫৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র তিন হাজার ৮৭৪ জন পাস করেছেন। পাসের হার ৯.৫৫ শতাংশ। ত্রুটিপূর্ণ সেট ও নিয়মবহির্ভূত উত্তরপত্রের জন্য এক হাজার ৪১১ জনের উত্তরপত্র বাতিল করা হয়েছে।
গ ইউনিটে পাসের হার ২০ শতাংশ
এর আগে বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ এবং বাণিজ্য অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ফল প্রকাশিত হয়। ‘ক’ ইউনিটে ২১.৫ এবং ‘গ’ ইউনিটে ২০.৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
‘খ’ ইউনিটের ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ভর্তি ওয়েবসাইট www.admission.eis.du.ac.bd থেকে কিংবা যেকোনো মোবাইল ফোন থেকে DU<>Kha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবেন। গত শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ১৩ আগস্ট এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭৫.৭৪ শতাংশ। আর মেধা নির্ধারণের মাপকাঠি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৭৮৯।
তবে মাদ্রাসা ও কারিগরিসহ ১০ বোর্ডে গড় পাসের হার ৭৮.৩৩ শতাংশ। ১৩ আগস্ট এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭৫.৭৪ শতাংশ। আর মেধা নির্ধারণের মাপকাঠি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৭৮৯।
তবে মাদ্রাসা ও কারিগরিসহ ১০ বোর্ডে গড় পাসের হার ৭৮.৩৩ শতাংশ। ১৩ আগস্ট এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭৫.৭৪ শতাংশ। আর মেধা নির্ধারণের মাপকাঠি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৭৮৯।
তবে মাদ্রাসা ও কারিগরিসহ ১০ বোর্ডে গড় পাসের হার ৭৮.৩৩ শতাংশ।