প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক কাজী দীন মোহাম্মদ
দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কাজী দীন মোহাম্মদ খসরু। তিনি ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রাইম ইউনিভার্সিটির বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধ্যাপক কাজী দীন মোহাম্মদ ভারতের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এমএসসি ডিগ্রি ও জাপানের ওসাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বিজ্ঞপ্তি