মাদ্রাসায় অধ্যক্ষ-উপাধ্যক্ষ, সুপার বা সহকারী সুপার ৩ মাসের মধ্যে নিয়োগের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত অনেক মাদ্রাসায় অধ্যক্ষ-উপাধ্যক্ষ, সুপার বা সহকারী সুপারের পদ খালি রয়েছে। সেসব মাদ্রাসাকে আগামী তিন মাসের মধ্যে এসব পদে নিয়োগের জন্য ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত কামিল, ফাজিল, আলিম ও দাখিল স্তরের অনেক মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহসুপার পদ শূন্য রয়েছে। প্রশাসনিক এসব গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য থাকা সত্ত্বেও পূরণে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। পদগুলো দীর্ঘদিন শূন্য থাকায় শিক্ষার্থীদের পাঠদান ও মনিটরিং, আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মাদ্রাসাগুলোর শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ এবং শিক্ষার গুণগত মান বজায় রাখতে শূন্য পদ দ্রুত পূরণ হওয়া অত্যাবশ্যক। কিছু মাদ্রাসার এমপিওভুক্তির স্তর পরিবর্তন হলেও অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ সমন্বয় করা হচ্ছে না। তাই যেসব মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারের পদ শূন্য যেসব মাদ্রাসায় এমপিও নীতিমালা অনুযায়ী তিন মাসের মধ্যে শূন্য পদে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

এমপিওভুক্তির স্তর পরিবর্তন হওয়ার কারণে আলিম পর্যায়ের মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ সমন্বয় করার জন্য নির্দেশ দিয়েছে মাদ্রাসা অধিদপ্তর।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব নির্দেশনা পালনে যেসব মাদ্রাসা ব্যর্থ হবে, সেসব মাদ্রাসার অন্যান্য পদে নিয়োগে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন, পদোন্নতি-উচ্চতর গ্রেড দেওয়া হবে না। আর ভারপ্রাপ্ত প্রধানের এমপিও স্থগিতসহ সব ধরনের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করা হবে।

আরও পড়ুন