এসএসসি পরীক্ষার ফলাফল ১০ জুলাই হতে পারে

এসএসসি পরীক্ষাফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ জুলাই প্রকাশ করা হতে পারে।

১০ জুলাই এ ফলাফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তশিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ সোমবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১০ এপ্রিল ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল।