কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি ‘অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স’ (জানুয়ারি–ডিসেম্বর, ২০২৬ সেশন)–এর শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারিকুলাম কোড–৮০–এর অধীনে এই কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি, পেমেন্ট ও রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ২৯ এপ্রিল শুরু হয়ে আগামী ১৪ মে পর্যন্ত চলবে। চূড়ান্ত তালিকা ও রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা যাবে ১৭ থেকে ২১ মে পর্যন্ত।

আরও পড়ুন

শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা এবং রোভার স্কাউট ফি ১৫ টাকাসহ সর্বমোট ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির যোগ্য বলে বিবেচিত হন।

শিক্ষা বোর্ড জানায়, প্রতিটি ট্রেডে আসনসংখ্যা ৫০ (মূল আসন ৪০ ও ড্রপআউট ১০)। তবে কোনো ট্রেডে শিক্ষার্থীর সংখ্যা পাঁচজনের কম হলে উক্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৫–২৬ অর্থবছর পর্যন্ত সব বকেয়া অ্যাফিলিয়েশন ফি পরিশোধ থাকতে হবে। প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ই–সেবা প্ল্যাটফর্ম (bteb.gov.bd A_ev btebesheba.gov.bd)–এ লগইন করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন