প্রাথমিকে পরীক্ষায় ফি নয়, আসছে নতুন সিদ্ধান্ত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়ার পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটি অবৈতনিক প্রাথমিক শিক্ষার নীতির পরিপন্থী হওয়ায় সমালোচিত হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন প্রথম আলোকে জানান, সরকার শিক্ষার ব্যয়ভার কমাতে বদ্ধপরিকর। অর্থের বরাদ্দ-সংক্রান্ত জটিলতার কারণে প্রাথমিকভাবে ফি নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, যা এখন বাতিল।