পরীক্ষা দিতে না পারাদের জন্য বিশেষ সুযোগ
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বৈরি আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী চলমান এইচএসসি–সমমানের পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাঁরা সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে তাঁদের এই পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এ ছাড়া পদার্থ বিজ্ঞান প্রথম পত্রে যে দুটি প্রশ্ন ভুল ছিল, সে দুটিতে পূর্ণ নম্বর দেওয়া হবে। আজ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়ার এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।