এসএসসিতে ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেল আরও ১০৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন পরীক্ষার্থী। ফেল থেকে পাস করেছে ১০৯ জন।

পুনর্নিরীক্ষণে ফলাফলে এই পরিবর্তন এসেছে। আজ শনিবার পুনর্নিরীক্ষণের এই ফল প্রকাশ করা হয়েছে।

২৮ নভেম্বর এসএসসির ফল প্রকাশিত হয়। সে সময় ঢাকা শিক্ষা বোর্ডের অধীন জিপিএ-৫ পেয়েছিল ৬৪ হাজার ৯৮৪ জন। তাদের সঙ্গে এখন আরও ১০৯ জন যোগ হলো।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর প্রথম আলোকে জানিয়েছেন, এবার পুনর্নিরীক্ষণের জন্য মোট ৩৬ হাজার ২৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেছিল। এর মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ৭২৩ জনের।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। ফেল থেকে পাস করেছে ২২৬ জন। মোট ফল পরিবর্তন হয়েছে ৩৩৫ জনের।

২৮ নভেম্বর প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল অনুযায়ী, জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৩৩ হাজার ৭৬৩ জন। এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৮ দশমিক ১০।