স্টাডি অ্যাব্রোড ফেয়ার
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকায় ২ দিনের মেলা
প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের এ উদ্যোগে অংশ নেবে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল।
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া ও স্কলারশিপ সম্পর্কে জানাতে আজ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’। প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এ মেলায় অংশ নেবে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল (ডিএসআই)।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজন শেষ হবে আগামীকাল শনিবার। পাশাপাশি ওয়েবসাইট এ ১০ দিনব্যাপী অনলাইন আয়োজনও থাকছে।
মেলায় শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, আবেদনপ্রক্রিয়া, স্কলারশিপ এবং উচ্চশিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য জানার সুযোগ পাবেন। বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, এমন শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের জন্যও আয়োজনটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, নিজের একাডেমিক যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোর্স খুঁজে বের করা এবং প্রয়োজনীয় আর্থিক প্রস্তুতি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে শিক্ষার্থীরা ডিএসআইয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজেদের উচ্চশিক্ষার পরিকল্পনা সম্পর্কে প্রাথমিক দিকনির্দেশনা নিতে পারবেন। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন, ভর্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া, স্কলারশিপের সুযোগ এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে পরামর্শ দেওয়ার মাধ্যমে সহায়তা করবে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া নিজেদের শিক্ষাগত ফলাফল, পছন্দের বিষয়, বাজেট ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চশিক্ষার সুযোগ খুঁজে দেখারও সুযোগ থাকবে মেলায়। বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পরামর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার প্রস্তুতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে পারেন।