সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়

২৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অধ্যাপক সাদেকা হালিমসহ ৩ শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ছাড়া চার শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে। ২৮ জুলাই উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ১৫ বছরের নিয়োগ ও গবেষণা পর্যালোচনার জন্য দুটি কমিটি গঠিত হয়েছে।