অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ে ৪০০ বৃত্তি, নগদ ডলারের সঙ্গে বিমানভাড়াসহ নানা সুবিধা

অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছেছবি: প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে। ভিক্টোরিয়া শহরের বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান নিশ্চিত করার পাশাপাশি অস্ট্রেলিয়ান সরকার ও বিভিন্ন কোম্পানিতে পার্টনারশিপে কাজ করে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণা ও কাজের সুযোগ মেলে। সেই বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে।

ডেকিন বিশ্ববিদ্যালয় ৪০০টি স্কলারশিপ প্রদান করবে। এইচডিআর স্কলারশিপ-রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (আরটিপি) এবং ডেকিন ইউনিভার্সিটি পোস্টগ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ (ডিইউপিআর)–এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তি পান।

আরও পড়ুন
আরও পড়ুন

দুই বৃত্তির মধ্যে আরটিপির অর্থ দেয় অস্ট্রেলিয়ার সরকার আর ডিইউপিআর–এর দেয় ডেকিন বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার স্থানীয় শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ দুই বৃত্তির জন্য। ডক্টরাল ডিগ্রির উপবৃত্তির জন্য নির্ধারিত সময় তিন বছর ও টিউশন ফি পরিশোধের জন্য নির্ধারিত সময় চার বছর। আর গবেষণা স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে উপবৃত্তি ও টিউশন ফি পরিশোধের জন্য সময় দুই বছর।

প্রথম আলো ফাইল ছবি
আরও পড়ুন

বৃত্তির সুযোগ-সুবিধা

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বছরে ৩৪ হাজার ৪০০ ডলার তহবিল দেওয়া হয়। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ থেকে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত স্থানান্তর ভাতা, ভিসার সময় স্বাস্থ্য ভাতা, সম্পূর্ণ টিউশন ফি মুক্ত ও স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা তহবিল ও বিমানভাড়া দেওয়া হবে।

আরও পড়ুন

অনুষদগুলো হলো—

* স্বাস্থ্য অনুষদ

* কলা ও শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা

* ব্যবসায় ও আইন

* বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ

* ইন্টেলিজেন্ট সিস্টেম গবেষণা ও উদ্ভাবন।

* ফলিত কৃত্রিম বুদ্ধি ইনস্টিটিউট।

আবেদনের প্রক্রিয়া

শিক্ষার্থীদের আরটিপি ও ডিইউপিআরএস বৃত্তি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে। বৃত্তির আওতাভুক্ত নির্বাচন হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের পূর্ণ সময়ের শিক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত হবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে