ইউজিসি পোস্টডক্টরাল ফেলোশিপ পেলেন ১০ গবেষক

ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে গত মঙ্গলবার ইউজিসি পোস্টডক্টরাল ফেলোশিপ মনোনয়নবিষয়ক কমিটির সভা হয়েছেছবি: ইউজিসির ওয়েবসাইট থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১০ জন গবেষককে ইউজিসি পোস্টডক্টরাল ফেলোশিপের জন্য নির্বাচন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ইউজিসি পোস্টডক্টরাল ফেলোশিপ মনোনয়নবিষয়ক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক মো. আবু তাহের, অধ্যাপক হাসিনা খান, ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, দেশে মানসম্মত গবেষণা পরিচালনার লক্ষ্যে ইউজিসি পোস্টডক্টরাল ফেলোশিপ প্রদান করছে। ইউজিসি এ সহায়তার পরিধি আরও বৃদ্ধি করবে। পাশাপাশি, ইউজিসি পোস্টডক্টরাল ফেলোশিপপ্রাপ্ত ব্যক্তি ফলাফল মূল্যায়ন করবে। এ ছাড়া, গবেষণা ও গবেষণার কাজের ডেটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

আরও পড়ুন
আরও পড়ুন

ইউজিসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেলোশিপপ্রাপ্ত ১০ জন গবেষক হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন নূরী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শেখ মেহেদী হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরোজা আক্তার খানম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরাবান তহুরা ও অধ্যাপক গুলশান আরা, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. তরিকুল ইসলাম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ফারহীন হাসান, প্রিমিয়ার ইউনিভার্সিটির শহীদ মো. আসিফ ইকবাল, ‍বরেন্দ্র ইউনিভার্সিটির সুলতানা রাজিয়া ও বৃন্দাবন সরকারী কলেজের সুভাষ চন্দ্র দেব।

ইউজিসি পোস্টডক্টরাল ফেলোশিপ ২০২৩-এর জন্য দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধু স্থায়ী ক্যাম্পাস) এবং সরকারি কলেজের ৩০ জন গবেষক আবেদন করেছিলেন। নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা, গবেষণার শিরোনাম, সারসংক্ষেপ, সুপারভাইজারের সুপারিশের ভিত্তিতে আবেদনকারীদের মধ্য থেকে ১০ জন গবেষককে ইউজিসি পোস্টডক্টরাল ফেলোশিপ ২০২৩-এর জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন