প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তির ফল প্রকাশ, দেখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করে। ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষা এবং ২০২২ সালের এইচএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের এবার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

এ বছরের জানুয়ারিতে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দিতে অনলাইনের মাধ্যমে আবেদন নেওয়া হয়েছিল। যেসব শিক্ষার্থী ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং ২০২২ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মেডিকেলে (১ম সেমিস্টার/বর্ষে) পড়াশোনা করছেন, তাঁরাই নিচের শর্তসাপেক্ষে এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন।

আরও পড়ুন
আরও পড়ুন

শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ

এসএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য ৪ বছর এবং এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় (১ম সেমিস্টার/বর্ষে) ৪ বছর ও মেডিকেলের জন্য ৫ বছর বৃত্তি প্রদান করা হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর সেশনটি বিবেচনায় আনা হবে না।

শিক্ষাবৃত্তি সর্ম্পকে বিস্তারিত জানতে প্রবাসবন্ধু কল সেন্টারে কল করার অনুরোধ করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। নম্বরে ১৬১৩৫ (দেশ থেকে, টোল ফ্রি) আর +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) কল করতে হবে।