বাগেরহাট জেলা পরিষদের এককালীন শিক্ষা বৃত্তি
বাগেরহাট জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব তহবিলের অর্থায়নে মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করবে।
যারা আবেদন করতে পারবেন—
২০২৪ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত এবং ২০২৫ সালে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজ/প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্তদের শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।
শর্তাবলী—
১. আবেদনকারীকে বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ধনী/সচ্ছল পরিবারের সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।
২. আবেদনকারী ছাত্রছাত্রীদের ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ -৫.০০ থাকতে হবে।
(আবেদন ফরম-ক এর জন্য প্রযোজ্য)।
৩. আবেদনকারী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যে কোন সরকারি বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজ/প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ ভর্তির সুযোগ
পেয়েছেন তার প্রমাণক সংযুক্ত করতে হবে (আবেদন ফরম-খ এর জন্য প্রযোজ্য)।
৪. আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট/সনদের ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
(অধ্যক্ষ/বিভাগীয় প্রধান/প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত) দাখিল করতে হবে।
৫. আবেদনকারীকে অবশ্যই বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা মর্মে ইউপি প্রশাসক/পৌর প্রশাসক/যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং আর্থিক অসচ্ছলতার প্রমাণ হিসেবে আবেদন ফরমের ১১ নম্বর ক্রমিকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ থাকতে হবে (আবেদন ফরম ক এর জন্য প্রযোজ্য)।
৬. ২০২৪ সালে উত্তীর্ণ ছাত্রছাত্রী, যারা এখনও কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি তারা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ আবেদন করতে পারবেন।
৭. আবেদন ফরম বাগেরহাট জেলা পরিষদ কার্যালয়/জেলা প্রশাসকের কার্যালয়/সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। এছাড়াও www.zpbagerhat.gov.bd ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে।
৮. আবেদনকারীকে নিজ হাতে ফরম পূরণ করে পূর্ণনামসহ স্বাক্ষর করতে হবে। অসম্পূর্ণ/ক্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৯. এককালীন শিক্ষা বৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত করবে।
আবেদনের নির্ধারিত ফরম জমার শেষ তারিখ: ১৬/৩/২০২৫ ।