ইউনেসকোতে ইন্টার্নশিপ, বয়স কমপক্ষে ২০ হলেই আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। স্নাতক অথবা পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। এক থেকে ছয় মাস মেয়াদের এ ইন্টার্নশিপের আবেদন করতে হবে অনলাইনে।
২০ বছর বা তার অধিক বয়সী যেকোনো তরুণ-তরুণী এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশের তরুণ-তরুণীরা আগামী ৩০ জুন পর্যন্ত ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপের সময় প্রতি মাসে আড়াই দিন ছুটি মিলবে।
আবেদনের যোগ্যতা
কমপক্ষে ২০ বছর বয়স হতে হবে
স্নাতক অথবা পিএইচডি ডিগ্রিধারী হতে হবে
ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে
কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে
যেকোনো পরিবেশে দলীয় কাজ করার মানসিকতা থাকতে হবে
যোগাযোগ দক্ষতা ভালো হতে হবে
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ঢুঁ মারতে হবে এখানে।