সড়ক পরিবহন ও মহাসড়কে ইন্টার্নশিপ, ভাতা ১০ হাজার, আবেদন করুন দ্রুত

ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ইন্টার্নশিপের জন্য আবেদন চলছে। ৬ মাস মেয়াদের এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন অ্যাপিয়ার্ড (ফলাফলে অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা) শিক্ষার্থীরাও। ইন্টার্নশিপের সময়ে প্রার্থীরা পাবেন ভাতা। উচ্চশিক্ষায় পড়ুয়া শিক্ষার্থীদের সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার নীতিমালা-২০২৩-এর গেজেট অনুযায়ী শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ পাবেন।

পদের নাম: ইন্টার্নশিপ

পদসংখ্যা: ৫

আরও পড়ুন
আরও পড়ুন

ভাতা কত—

ইন্টার্নশিপের সময় প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা/সুবিধা প্রদান করা হবে না প্রার্থীদের। ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুযায়ী সফলভাবে কোর্স সম্পন্ন করতে পারলে ইন্টার্নরা পাবেন সনদ। তবে এ সনদ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী কিংবা অন্য কোনো চাকরির ক্ষেত্রে প্রাধিকার কিংবা অগ্রাধিকার হিসেবে গণ্য হবে না।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা—

  • আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে;

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; অথবা

  • অ্যাপিয়ার্ড (ফলাফলে অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা) সার্টিফিকেট দিয়েও আবেদন করা যাবে। তবে প্রার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে;

  • স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে;

  • একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন;

  • আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগদাতার অনাপত্তি সনদ দাখিল করতে হবে;

আরও পড়ুন

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীকে এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। এই আবেদনপত্র পূরণের পর দরকারি কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ নভেম্বর।

আরও পড়ুন