থাইল্যান্ডে বৃত্তি, আইইএলটিএস বা টোয়েফল ছাড়াই আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের সিরিনধর্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এসআইআইটি) বিদেশি শিক্ষার্থীদের দিচ্ছে স্কালারশিপ। স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আইইএলটিএস কিংবা টোয়েফল ছাড়াই বিনা মূল্যের এ স্কালারশিপে অধ্যয়নের ভাষা হবে ইংরেজি। স্নাতকোত্তর ডিগ্রির সময় ২ বছর এবং পিএইচডিতে ৩ বছর সময় লাগবে। এসআইআইটি থাইল্যান্ডের কেন্দ্রস্থলে অবস্থিত দেশটির শীর্ষস্থানীয় থমাসাত বিশ্ববিদ্যালয়ের অধীন একটি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

আরও পড়ুন

বৃত্তির সুযোগ-সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি

  • শিক্ষাগত সহায়তা ফি (সম্পূর্ণ থিসিস সাপোর্ট)

  • মাসে মাসে জীবনযাপন ভাতা প্রদান

  • বিমানে যাতায়াতের খরচ

  • ভিসা ফি

  • স্বাস্থ্যবিমার সুবিধা

  • দুর্ঘটনা বিমার সুবিধা

  • নেই কোনো আবেদন ফি।

প্রয়োজনীয় কাগজপত্র

  • স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্নাতকে সিজিপিএ ন্যূনতম ২.৭৫

  • পিএইচডির জন্য স্নাতকোত্তরে সিজিপিএ ন্যূনতম ৩.৫০

  • জীবনবৃত্তান্ত (সিভি)

  • পরিকল্পিত উদ্দেশ্যবিবরণী (ন্যূনতম এক পৃষ্ঠা)

  • অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৫।

নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ৩০ মে ২০২৫

আরও পড়ুন