অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে স্কলারশিপ, জেনে নিন বিস্তারিত সব তথ্য

ছবি: এআই

অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি স্কলারশিপ দিচ্ছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রাম দেবে এ স্কলারশিপ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ বৃত্তির জন্য আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৬।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় মোনাশ বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্বযুদ্ধের জেনারেল স্যার জন মোনাশের নামের বিশ্ববিদ্যালয়টি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়টি বৃত্তিতে আবাসন খরচ, টিউশন ফি বাবদ সম্পূর্ণ খরচ, বই ও কোর্স উপকরণের খরচ দেয় শিক্ষার্থীদের।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা কী কী—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
*একাডেমিকভাবে ভালো ফলাফল থাকতে হবে
*মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা বা পিএইচডি স্নাতকোত্তরের অফার লেটার থাকতে হবে
*গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে
*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ পেতে হবে
*মোনাশ বিশ্ববিদ্যালয়ের অন্য সব শর্ত পূরণ করতে হবে

ফাইল ছবি

প্রয়োজনীয় নথিপত্র—

*আবেদনকারীর পাসপোর্ট
*আবেদনকারীর ছবি
*একাডেমিক পেপারস
*মোটিভেশন লেটার
*রিসার্চ প্রপোজাল
*রেফারেন্স লেটার
*আবেদনকারীর সিভি
*আইইএলটিএস একাডেমিক স্কোর বা টোয়েফল স্কোর

আরও পড়ুন

বৃত্তির সুযোগ-সুবিধা—

*শিক্ষার্থীদের আবাসন খরচ ও রিলোকেশন ভাতা প্রদান করা হবে
*টিউশন ফির সম্পূর্ণ খরচ
*লিভিং অ্যালাউন্স
*বই ও কোর্স উপকরণের খরচ
*স্বাস্থ্যসেবা/স্বাস্থ্যবিমা ভাতা প্রদান করবে বিশ্ববিদ্যালয়

আবেদনপ্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জুলাই ২০২৬।

আরও পড়ুন