স্কুলে ভর্তি পরীক্ষা আবার চালুর আলোচনা
বিদ্যালয়ে প্রাথমিক স্তরে শিশুদের ভর্তিতে আবারও ভর্তি পরীক্ষা চালুর আলোচনা শুরু হয়েছে। বিষয়টি গতকাল রোববার জাতীয় সংসদেও ওঠে। তবে শিক্ষাবিদ ও শিক্ষা–সংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক করে বলেছেন, লটারির পরিবর্তে আবার পরীক্ষা পদ্ধতি চালু করা হলে শিশুদের ওপর অপ্রয়োজনীয় চাপ বাড়বে এবং কোচিং-প্রাইভেটের প্রবণতা নতুন করে মাথাচাড়া দেবে। এতে শিক্ষাব্যবস্থায় বৈষম্যও বাড়তে পারে।