এইচএসসি শুরু হতে পারে ৩০ জুন, ফরম পূরণ ১৬ এপ্রিল থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে আগামী ৩০ জুন থেকে। আর এই পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল, চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। অবশ্য বিলম্ব ফি দিয়ে পরেও ফরম পূরণ করার সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার ফরম পূরণের তারিখ ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ড। সেখানেই পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানানো হয়।
জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।