এসএসসি ২০২২ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

১১. কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘোরে?

ক. আণবিক শক্তির

খ. হিলিয়াম গ্যাসের

গ. সূর্যের আলোর

ঘ. মহাকর্ষ বলের

১২. বাংলাদেশে সবচেয়ে বড় রাত কবে?

ক. ২১ মার্চ খ. ২২ ডিসেম্বর

গ. ২১ জুন ঘ. ২৩ সেপ্টেম্বর

১৩. নিচের কোন সময়কে অপসূর বলা হয়?

ক. ১–৩ জানুয়ারি খ. ৪–৭ ফেব্রুয়ারি

গ. ১–৪ জুলাই ঘ. ১–৪ ডিসেম্বর

১৪. কর্কটক্রান্তি কোনটি?

ক. ২৩.৫° উত্তর অক্ষাংশ

খ. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ

গ. ৬৬.৫° উত্তর অক্ষাংশ

ঘ. ৬৬.৫° দক্ষিণ অক্ষাংশ

১৫. সৌরজগতের গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক কে?

ক. সূর্য খ. চন্দ্র

গ. গ্রহাণুপুঞ্জ ঘ. পৃথিবী

১৬. টাইটানিয়া কোন গ্রহের উপগ্রহ?

ক. শনি খ. নেপচুন

গ. ইউরেনাস ঘ. বৃহস্পতি

১৭. কোনটি বৃহস্পতি গ্রহের উপগ্রহ?

ক. ক্যাপিটাস খ. এরিয়েল

গ. নেরাইন্ড ঘ. গ্যানিমেড

১৮. জোয়ার–ভাটার কারণ কোনটি?

ক. পৃথিবীর বার্ষিক গতি

খ. পৃথিবীর আহ্নিক গতি

গ. অক্ষরেখার অসম দৈর্ঘ্য

ঘ. পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ

১৯. চিলিতে অক্টোবর মাসে কোন ঋতু থাকে?

ক. গ্রীষ্ম খ. শীত

গ. শরৎ ঘ. বসন্ত

২০. ৬০° থেকে ৯০° অক্ষাংশকে কী বলে?

ক. নিম্ন অক্ষাংশ

খ. মধ্য অক্ষাংশ

গ. সমান্তরাল অক্ষাংশ

ঘ. উচ্চ অক্ষাংশ

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.গ ১৭.ঘ ১৮.খ ১৯.ঘ ২০.ঘ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন