অধ্যায় ২
৩৪. আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
৩৫. সনাতন পদ্ধতিতে ‘জনতা ব্যাংক’ কোন শ্রেণির হিসাব?
ক. ব্যক্তিবাচক হিসাব
খ. সম্পত্তিবাচক হিসাব
গ. নামিক হিসাব
ঘ. ব্যবসায়িক হিসাব
৩৬. আধুনিক পদ্ধতিতে ‘ঋণ’ কোন হিসাব?
ক. সম্পদ হিসাব খ. দায় হিসাব
গ. ব্যয় হিসাব ঘ. আয় হিসাব
৩৭. নিচের কোনটি একই অর্থবোধক?
ক. বিবিধ দেনাদার/পুস্তক ঋণ
খ. দেনাদার/ক্রয় খতিয়ানের জের
গ. পাওনাদার/বিক্রয় খতিয়ানের জের
ঘ. বন্ধকি ঋণ/পুস্তক ঋণ
৩৮. ধারে ৫,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলে কোনটি বৃদ্ধি পাবে?
ক. আয় খ. দায়
গ. উত্তোলন ঘ. মূলধন
৩৯. সকল দায় সাধারণ হিসাবের কী প্রকাশ করে?
ক. নগদ পাওনা
খ. ক্রেডিট উদ্ধৃত্ত
গ. ব্যবসায়ের মুনাফা
ঘ. কারবারের সম্পত্তি
৪০. ‘কারবারের আর্থিক লাভ’ বাক্যটির অর্থ প্রকাশক শব্দ কোনটি?
ক. মুনাফা খ. লেনদেন
গ. দেনাদার ঘ. মূলধন
৪১. নিচের কোনটি অসমন্বিত ও বিলম্বিত খরচ হিসাব?
ক. ব্যাংকে জমা
খ. অব্যবহৃত মনিহারি
গ. শেয়ার বাট্টা
ঘ. মজুদ পণ্য হিসাব
৪২. অস্পর্শনীয় সম্পদ কোনটি?
ক. ভূমি খ. বেতন
গ. মনিহারি ঘ. ট্রেডমার্ক
৪৩. মিঠুনের নিকট থেকে ১৫,০০০ টাকার মাল ধারে ক্রয় করা হলো। এ ক্ষেত্রে মিঠুন একজন—
ক. দেনাদার
খ. পাওনাদার
গ. আয়মূলক সংগঠক
ঘ. অব্যক্তিবাচক হিসাব
৪৪. ব্যবসায়ের দায়ের ক্ষেত্রে তৃতীয় পক্ষের দাবি কোনটির ওপর থাকে?
ক. উত্তোলনের ওপর
খ. নগদ ঋণের ওপর
গ. মোট মূলধনের ওপর
ঘ. মোট সম্পদের ওপর
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩৪. ঘ ৩৫. ক ৩৬. খ ৩৭. ক ৩৮. খ ৩৯. খ ৪০. ক ৪১. গ ৪২. ঘ ৪৩. খ ৪৪. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল