ক্যাডেট কলেজে ভর্তি - গণিত (৮)

মোট ৩০০ নম্বরের পরীক্ষায় গণিতে থাকবে ১০০ নম্বর। এর মধ্যে বহুনির্বাচনি প্রশ্ন ও গাণিতিক সমস্যা সমাধান থাকবে

শূন্যস্থান পূরণ কর

ক. যে সকল বিন্দু একই রেখায় অবস্থান করে তাদেরকে … বলে।

খ. ১৪৫০ কোণের সম্পূরক কোণ______ডিগ্রি।

গ. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে______বলে।

ঘ. ত্রিভুজের ২টি মধ্যমা সমান হলে ত্রিভুজটি______।

ঙ. সামান্তরিকের বাহুগুলো সমান হলে তাকে______বলে।

চ. ব্যাসার্ধের দ্বিগুণকে বৃত্তের______বলে।

ছ. একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর______।

উত্তর: ক. সমরেখ বিন্দু খ. ৩৫ গ. অতিভুজ ঘ.সমদ্বিবাহু ঙ. রম্বস চ. ব্যাস ছ. সমান

আশরাফ উজ জামান, ২৮তম ব্যাচ, রংপুর ক্যাডেট কলেজ। প্রভাষক, নীলফামারী সরকারি মহিলা কলেজ।