দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১৩

২১. মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়—

i. সামরিক সদস্যদের নিয়ে

ii. বেসামরিক জনগণ নিয়ে

iii. জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশকে মোট কতটি সেক্টরে বিভক্ত করা হয়?

ক. ১০ খ. ১১

গ. ১২ ঘ. ১৩

২৩. মুজিবনগর সরকার গঠনের উদ্দেশ্য ছিল—

i. মুক্তিযুদ্ধ পরিচালনা

ii. বিশ্বের প্রতি আনুগত্য প্রদর্শন করা

iii. বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. মুজিবনগর সরকারের ব্রিগেড ফোর্স ছিল কয়টি?

ক. ৩ খ. ৪

গ. ৫ ঘ. ৬

২৫. মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের জন্য কোন দেশের জনগণকে ১৯৭১-৭২ সালে অতিরিক্ত কর দিতে হয়?

ক. ভারতের খ. জাপানের

গ. মায়ানমারের ঘ. ভুটানের

২৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরায় কত লাখ শরণার্থী আশ্রয় নেয়?

ক. ১১ খ. ১২

গ. ১৩ ঘ. ১৪

২৭. বাঙালির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফসল কোনটি?

ক. স্বায়ত্তশাসন খ. মুক্তিযুদ্ধ

গ. গণ–অভ্যুত্থান ঘ. স্বাধিকার

২৮. মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কারা?

ক. ছাত্ররা খ. কৃষকেরা

গ. নারীরা ঘ. গণমাধ্যমকর্মীরা

২৯. ছাত্র-যুবকদের প্রশিক্ষণ ও যুদ্ধ করতে দেশের ভেতরে পাঠায় কোন সরকার?

ক. নেপাল সরকার

খ. মুজিবনগর সরকার

গ. শ্রীলঙ্কা সরকার

ঘ. জাপান সরকার

৩০. অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

ক. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়ে

সঠিক উত্তর

অধ্যায় ১৩: ২১.ক ২২.খ ২৩.খ ২৪.ক ২৫.ক ২৬.ক ২৭.ঘ ২৮.ক ২৯.খ ৩০.গ

কাজী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)