অষ্টম শ্রেণি – বাংলা | মংডুর পথে : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংডুর পথে

১১. দৌলত কাজী কোন শতকের কবি?

ক. চৌদ্দ শতকের

খ. পনেরো শতকের

গ. ষোলো শতকের

ঘ. সতেরো শতকের

১২. শুল্ক অফিসের চৌহদ্দি পেরিয়ে কত কদম না যেতেই বাঁ দিকে বড় বড় রেস্তোরাঁ দেখা যায়?

ক. ত্রিশ খ. চল্লিশ

গ. পঞ্চাশ ঘ. ষাট

১৩. মিয়ানমারের সবাই কী পরে?

ক. পাঞ্জাবি খ. শার্ট

গ. লুঙ্গি ঘ. থ্রি–পিস

১৪. রাতে খাওয়ার জন্য কে টেনে নিয়ে যেতে থাকে তার রয়েল রেস্তোরাঁয়?

ক. এক কিশোর

খ. এক কিশোরী

গ. মাঝবয়সী এক সুন্দর পুরুষ

ঘ. মাঝবয়সী এক সুন্দরী নারী

১৫. মিয়ানমারে টুল আমদানি করা হয়েছে কোন দেশ থেকে?

ক. জাপান খ. জর্ডান

গ. চীন ঘ. ভারত

১৬. রাখাইন সম্প্রদায়ের বাসিন্দাদের বাংলাদেশের কোথায় দেখা যায়?

ক. রাজশাহী-খুলনায়

খ. দিনাজপুর-গাজীপুরে

গ. রংপুর-বগুড়ায়

ঘ. কক্সবাজার-পটুয়াখালীতে

১৭. মংডুর সর্বত্র কোন ফল দেখা যায়?

ক. নারকেল খ. আনার

গ. আতা ফল ঘ. আঙুর

১৮. মংডুতে কারা প্যান্ট পরে?

ক. মহাথেরো খ. ভিক্ষুরা

গ. পুলিশ ঘ. ছাত্ররা

১৯. ভিক্ষুদের জীবিকার প্রধান অবলম্বন কোনটি?

ক. ভিক্ষা খ. ব্যবসায়

গ. চাকরি ঘ. কৃষি

২০. ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয় কোথায়?

ক. বাংলাদেশ খ. বার্মা

গ. ভারত ঘ. শ্রীলঙ্কা

সঠিক উত্তর

মংডুর পথে: ১১.ঘ ১২.গ ১৩.গ ১৪.ঘ ১৫.গ ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা