ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি - বাংলা (২)
২০২৩ সালে ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
পরীক্ষার বিষয় ও নম্বর: গণিত ১০০, বাংলা ৬০, ইংরেজি ১০০, এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।
ভাষা ও বাংলা ভাষা
১১. প্রশ্ন: সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষাবৈচিত্র্যকে কী ভাষা বলে?
উত্তর: পেশাগত ভাষা
১২. প্রশ্ন: বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয়, তখন উদ্ভাবকেরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কী বলে?
উত্তর: সাধু ভাষা
১৩. প্রশ্ন: উপভাষা ও প্রমিত ভাষার পার্থক্য কেমন?
উত্তর: সুস্পষ্ট
১৪. প্রশ্ন: মহৎ সাহিত্যিকেরা প্রত্যেকে কেমন ভাষারূপ সৃষ্টি করেন?
উত্তর: নিজস্ব
১৫. প্রশ্ন: সাধুরীতি ভাষার জন্ম হয়েছে কত সালে?
উত্তর: ১৮০০ সালে
১৬. প্রশ্ন: চলিতরীতি ভাষার সৃষ্টি হয়েছে কত সালে?
উত্তর: ১৯১৪ সা
১৭. প্রশ্ন: বাংলা সাধু ভাষার জনক বলা হয় কাকে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
১৮. প্রশ্ন: সাধু ভাষাকে প্রাঞ্জল করতে প্রথম কে কাজ করেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৯. প্রশ্ন: প্রমিত ভাষা কী করে শিখতে হয়?
উত্তর: চর্চা করে
২০. প্রশ্ন: কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
উত্তর: সাধু ভাষা
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী